Saturday, April 4, 2026

পুরভোটের আগের রাত থেকেই অশান্ত ত্রিপুরা

Date:

Share post:

আজ ত্রিপুরায় চলছে পুরভোট। আজ সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত।
নিরাপত্তায় মোতায়েন আছে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ। আজ ত্রিপুরার ২০টি থানা এলাকার মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে ৩৭০টি ভোট কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।

যদিও পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে হামলা। মারধর ২ পোলিং এজেন্টকেও। অভিযোগ অস্বীকার বিজেপির।
ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, আমবাসায় ১২ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী স্বপ্না পাল ও আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামল পালের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও তিনটি ঘটনাতেই হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...