Thursday, April 2, 2026

Tripura Vote: সুপ্রিম কোর্টে পুরভোটের গণনা স্থগিতের আর্জি তৃণমূলের, বিপুল সন্ত্রাস-রিগিংয়ের অভিযোগ রাজীবের

Date:

Share post:

ত্রিপুরার (Tripura) পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ফের শীর্ষ আদালতে অভিযোগ তৃণমূলে। শুক্রবারই, গণনা স্থগিত করার আর্জি জানিয়েছে তারা। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি বলেই এই আবেদন। এদিন, আগরতলায় সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Tmc) স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) এবং রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Bandopadhyay)। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব জায়গায় 75 শতাংশ ভোট পড়েছে সেখানে গিয়ে আদালতের তত্ত্বাবধানে থাকা প্যানেল দেখুক সত্যিই অঞ্চলের কত মানুষ ভোট দিতে পেরেছেন! তাঁদের হাতে ভোটের কালি আছে কি না? ভোটের নামে ত্রিপুরায় প্রহসন করেছে বিপ্লব দেবে সরকার। বিপুল সন্ত্রাস আর ছাপ্পা ভোট হয়েছে। বিজেপির মন্ত্রী-বিধায়করা নিজে দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছেন। বিরোধীদের বুথে ঘেঁষতে দেওয়া হয়নি। ভোট দিতে পারেননি সাধারণ মানুষ। বৃহস্পতিবার, সমস্ত সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হয়েছে। এই কারণেই গণনা স্থগিতের তাঁরা আর্জি জানিয়েছেন বলে জানান রাজীব। তিনি বলেন, বিন্দুমাত্র গণতান্ত্রিক পরিবেশ নেই ত্রিপুরায়। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

তবে, একই সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নির্দেশে লড়াইয়ের ময়দানে ছাড়বেন না তাঁরা। ত্রিপুরার মানুষ তাঁদের পাশে আছেন। প্রতিকূল পরিবেশেও সে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।

আরও পড়ুন:Narendra Modi: সংবিধান দিবসের অনুষ্ঠানে পরিবারতন্ত্র ইস্যুতে বিরোধীদের বিঁধলেন মোদি

সুপ্রিমকোর্টে তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় অবাধ এবং শান্তিপূর্ণ পুরভোট করানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছিল, তা মানা হয়নি। এ নিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে। তৃণমূল দাবি, আদালতের তত্ত্বাবধানে থাকা প্যানেল এ নিয়ে তদন্ত করুক।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...