Monday, April 13, 2026

Isl Derby: ডার্বি অতীত, মুম্বই ম‍্যাচেই ফোকাসড মনবীর, লিস্টন কোলাসোরা

Date:

Share post:

শনিবার আইএসএলের ( Isl) প্রথম ডার্বিতে (Derby) দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবঙ্গলকে (Sc EastBengal) ৩-০ গোলে হারায় হাবাসের দল। তাই রবিবার প্রীতম কোটাল, রয় কৃষ্ণা, মনবীর সিংদের অনুশীলনে ছুটি দিলেন হাবাস। সকালে দু’ঘন্টা পুল সেশনে সময় কাটল বাগান ফুটবলারদের। এরপাশাপাশি চলে রিকভারি সেশনও।

আইএসএলে পরপর দু’ম‍্যাচে জয় বাগান ব্রিগেডের। এবার ১ ডিসেম্বর পরবর্তী প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। গত আইএসএলের চ‍্যাম্পিয়ন প্রতিপক্ষ। সেই ম‍্যাচের জন‍্য এখন দিয়ে ফোকাসড মোহনবাগান। তাই ডার্বি জয়ের পরের দিনই মুম্বই ম‍্যাচ নিয়ে কথা বললেন মনবীর সিং লিস্টন কোলাসোরা। তবে ডার্বির জয় যে আলাদা আনন্দ দিয়েছে, তা বলতে শোনা গেল মনবীর, কোলাসোর গলায়।

এদিন মনবীর বলেন,” ডার্বিতে গোল করার আনন্দ সব সময়েই আলাদা। কিন্তু আসল ব্যাপার, দল জিতেছে এবং আমরা তিন পয়েন্ট পেয়েছি। এ বারও আমাদের শুরুটা ভাল হয়েছে। গোটা মরশুমেও এই জয় বজায় রাখতে হবে। কেরলের থেকে ইস্টবেঙ্গল ম্যাচে আমরা বেশি ভাল ফুটবল খেলেছি। তবে ডার্বি জয় এখন অতীত। মুম্বই ম্যাচটা গুরুত্বপূর্ণ। একটা কঠিন ম্যাচ হতে চলেছে। সেখানেও গোল করে দলকে জেতাতে চাই।”

ডার্বিতে গোল করা আরেক ফুটবলার লিস্টন কোলাসো বলেন,” কেরল এবং ইস্টবেঙ্গল দুটো ম্যাচেই গোল করেছি। অনেকে আমার কাছে জানতে চাইছেন, কোনটা সেরা? আমার মতে, কেরলের বিরুদ্ধে গোলটা ছিল এটিকে মোহনবাগানের হয়ে করা প্রথম গোল। আর ডার্বির গোলটা স্বপ্নপূরণ। এই গোল আমি সবুজ-মেরুন সমর্থকদের উৎসর্গ করছি।”

আরও পড়ুন:Sc Eastbengal: চোটের এমআরআই স্ক‍্যান করানো হল অরিন্দমের, রিপোর্টের অপেক্ষায় লাল-হলুদ কোচ

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...