Wednesday, April 1, 2026

Rain in West Bengal: ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নিম্নচাপ, ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

Date:

Share post:

ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নিম্নচাপ। রাজ্যজুড়ে (Rain in West Bengal) ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে বাধা পাবে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Deputy General Sanjib Banerjee) জানিয়েছেন, “আগামী দু’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির আশেপাশে এবং বাকি জেলাগুলিতে থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দু’দিন পর রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। কমে যাবে ঠান্ডা।”

তিনি আরও জানিয়েছেন,”ডিসেম্বরের ৩ তারিখ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ,ঝারগ্রাম,হাওড়াতে হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে ৪ তারিখ থেকে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধু উপকূলের দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম সহ দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।”

আরও পড়ুন-Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের

আধিকারিক আরও জানিয়েছেন,”৫ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এবং বৃষ্টি চলবে ৬ তারিখ পর্যন্ত (Rain in West Bengal)।”

কী কারণে এই ঝড়-বৃষ্টি?

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন,”এর মূলত কারণ থাইল্যান্ড (Thailand) উপকূলে একটি নিম্নচাপ রয়েছে। আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি সরে এসে আন্দামান (Andaman) সাগরের উপর অবস্থান করবে। তারপরে এটি উত্তর-পশ্চিম দিকে সরবে। একইসঙ্গে বাড়বে শক্তিও। ২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগোবে ও ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ৪ তারিখে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে গিয়ে পৌঁছবে। এর প্রভাবেই পশ্চিমবঙ্গে (West Bengal) বৃষ্টি হবে।”

আধিকারিক জানাচ্ছেন,”এই ঘূর্ণিঝড়ের জন্য উপকূলের জেলাগুলিতে হওয়ার গতি থাকবে। ৪ তারিখ যখন এই ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে থাকবে তখন এ রাজ্যের উপকূলের জেলায় হওয়ার গতি থাকবে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার। পরবর্তী সময়ে হওয়ার গতি বেড়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে।”

ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তার পরেই আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না বলেই খবর। ৪ ডিসেম্বর হালকা বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের ৩ তারিখ থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...