Tuesday, March 31, 2026

KMC 131: অভিভাবকহীন শোভনের কাননে এবার জোড়াফুল ফোটাবেন রত্না

Date:

Share post:

কলকাতা পুরসভার (KMC) ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতে দু’দুবার মেয়র হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত কারণে এখন রাজনৈতিক “সন্ন্যাস” নিয়েছেন শোভনবাবু। প্রায় বছর চারেক আগে ছেড়েছেন বেহালার (Behala) পর্ণশ্রীর (Pornoshree) বাড়ি। মেয়র (Mayor) পদ থেকেও সেই সময় ইস্তফা দিয়েছেন। সেই থেকে ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। বান্ধবী বৈশাখী (Boisakhi Banerjee) ও নিজেকে নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে এই কয়েক বছরে কারোর কোনও খোঁজখবর নেননি তিনি। কার্যত “অভিভাবকহীন” ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষ।

যদিও দায়িত্বজ্ঞানহীন স্বামীর শাপমোচনে ঘর সংসার সামলায় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়ান রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) কাউন্সিলর না হয়েও এই ওয়ার্ডের যাবতীয় কাজ কর্ম দেখতেন তিনি। করোনা কিংবা আমফান, মহামারী হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, দিনে-রাতে আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন রত্না।

এহেন রত্না চট্টোপাধ্যায়ের সামনে এবার আনুষ্ঠানিকভাবে
কাউন্সিলর হওয়ার হাতছানি। তৃণমূলের তরফে টিকিট পাওয়ার বিষয়টি অবশ্য প্রত্যাশিত ছিল রত্নার কাছে। তাঁর কথায়, ”বিধায়ক হব কোনও দিন ভাবিনি, তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব। ওয়ার্ডের সঙ্গে এতটাই আত্মিকভাবে জড়িয়ে গিয়েছি যে আমার কখনও মনে হয়নি আমি কাউন্সিলর নই।”

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্না বলেন, ”আমি ভাবিনি কোনও দিন বিধায়ক হব, সেই সম্মান দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব।”

আরও পড়ুন:শোভনের আরও দুই “সন্তান”র খোঁজ পর্ণশ্রীর বাড়িতে, কোলেপিটে মানুষ করেছেন রত্না

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...