Monday, June 22, 2026

Mohunbagan: মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস

Date:

Share post:

মোহনবাগানের ( Mohunbagan) সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস( Srinjoy Bose)। মঙ্গলবার সন্ধ্যায় ইস্তফা দিলেন তিনি। ব‍্যাক্তিগত কারণেই ইস্তফা দেন বলে জানান সৃঞ্জয় বোস। ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি স্বপনসাধন বোসের কাছেও।

এদিন ইস্তফা পত্রে সৃঞ্জয় বোস বলেন,”ব্যক্তিগত কারণে ক্লাবের জেনারেল সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। অবিলম্বে এই ইস্তফাপত্র কার্যকর করা হোক। আমি চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক এবং সদস্য হিসাবে থেকে যাব। যাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। ক্লাবের একনিষ্ঠ সমর্থক এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য পিতা শ্রী স্বপনসাধন বোসের কাছ থেকে যে উৎসাহ, আশীর্বাদ এবং পথ নির্দেশন পেয়েছি তাঁর জন্য চিরকৃতজ্ঞ। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবের পাশে সর্বদা দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ ক্লাবের অগণিত সদস্য এবং সমর্থকদেরও।”

এরপাশাপাশি সৃঞ্জয় বোস ইস্তফাপত্রে লেখেন,” মোহনবাগান সচিব হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেছি। ক্লাবের নির্বাচনের সময় বর্তমান পরিচালন সমিতি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগটাই পূরণ হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনেও ক্লাব দক্ষতার সঙ্গেই পরিচালিত হবে।”

আরও পড়ুন:Indian cricket : দক্ষিণ আফ্রিকা সফরে বায়ো বাবলে থাকতে হবে বিরাটদের, জানাল দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...