Sunday, June 21, 2026

BJP: কখনও ৫ হাজার, কখনও ১০ হাজার! তৃণমূলের নামে দেদার টাকা তুলছে বিজেপি, অভিযোগ থানায়

Date:

Share post:

রাজনৈতিকভাবে মোকাবিলায় না পেরে একের পর এক দুর্নীতির আশ্রয় নিচ্ছে বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গে যত পায়ের তলার মাটি সরছে ততই চাপে পড়ছে পদ্মশিবির। তাদের একের পর এক কাজেই তা প্রমাণ হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের নামে ভুয়ো ডোনেশন স্লিপ ছাপিয়ে বাজার থেকে টাকা তুলছে বিজেপি-আশ্রিত একটি চক্র। সামনেই শিলিগুড়ি পুরনির্বাচন তাই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে শহরে মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কিছু চক্র। তবে খবর পেয়েই এইসব চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী।

বিজেপির তৈরি করা ভুয়ো স্লিপটিতে লেখা ছিল, ‘পুরো নির্বাচনের জন্য টাকা নেওয়া হচ্ছে।’ শুধু তাই নয়, স্লিপে কর্পোরেশনের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এমনকী ডোনেশন স্লিপে জ্বলজ্বল করছে তৃণমূল কংগ্রেসের জেলা ভাইস প্রেসিডেন্টের সইও। অথচ জেলায় তৃণমূল কংগ্রেসের কোনও ভাইস প্রেসিডেন্টই নেই! এ-কথা পরিষ্কার জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। ভুয়ো স্লিপের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। এই বিষয়ে অলোক চক্রবর্তী বলেন, ‘সালাগড়ার এক ব্যবসায়ীকে তৃণমূল কংগ্রেসের নামে ৫ হাজার টাকা আদায়ের একটি স্লিপ দিয়েছেন এক বিজেপি কর্মী। এই ভুয়ো স্লিপের কথা জানতে পেরেই পুলিশ কমিশনারকে জানিয়েছি।’ পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...