Saturday, April 4, 2026

Atk Mohunbagan: ‘মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আক্রমনাত্মক খেলব আমরা’, বললেন বাগান কোচ হাবাস

Date:

Share post:

বুধবার আইএসএলের (Isl) তৃতীয় ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। প্রতিপক্ষ গত মরশুমের আইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। আইএসএলের প্রথম দুই ম্যাচেই কেরালা ব্লাস্টার্স ও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে হাবাসের দল। মুম্বই সিটির বিরুদ্ধেও সেই জয় ধরে রাখতে মরিয়া বাগান ব্রিগেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুম্বাইয়ের বিরুদ্ধে  আক্রমনাত্মক খেলার কথার শোনা গেল বাগান হেডস‍্যারের গলায়।

এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,” মুম্বই শক্তিশালী দল। ওদের নতুন কোচ এসেছে। নতুন পরিকল্পনা ওদের। তবে আমরাও তৈরি। আক্রমনাত্মক খেলব। তবে ডিফেন্স ফাঁকা রেখে একদমই নয়। সমানে সমানেই হবে কালকের ম‍্যাচ।”

ডার্বি ম‍্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছে মোহনবাগান। আর এই জয় চুনী গোস্বামীকে উৎসর্গ করতে চান বাগানের হেডস‍্যার। এদিন তিনি বলেন,” আমি ডার্বি জয় চুনী গোস্বামীক উৎসর্গ করতে চাই। ওনাকে স্মরণ করতে চাই। এবং আমরা এই বিষয়ে খুব খুশি।”

আরও পড়ুন:Rahul Dravid: কানপুরের পিচ দেখে খুশি দ্রাবিড়, পিচ প্রস্তুতকারকদের দিলেন আর্থিক পুরস্কার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...