Tuesday, June 23, 2026

ফের ছাত্রীর রহস্য মৃত্যু Falakata-য়, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ

Date:

Share post:

ফের এক ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায় (Falakata)। মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। পরে বাড়ির পিছন দিকের একটি কুয়ো থেকে দশম শ্রেণির বনশ্রী সিনহার (Banashree Sinha) নিথর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-Mamata Bandopadhyay: কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় নয়, BJP-কে বোল্ড আউট করাই লক্ষ্য: মমতা

ফালাকাটায় (Falakata) ফের মৃত্যু হল এক ছাত্রীর। সম্প্রতি দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা শীলকে স্কুল যাওয়ার পথে খুন করে এক যুবক। স্কুল যাওয়ার পথে ধর থেকে মাথা আলাদা করে দেয় অভিযুক্ত। আবারও বছর ১৪-র ছাত্রী খুনের অভিযোগ উঠল ফালাকাটায়। বাড়ির পিছন দিকে ঢাকনা দেওয়া কুয়া থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।

মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। তার কাকার ঘরে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিল। রাত বাড়ছে দেখে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন তার বাড়ির সদস্যরা। বহু খোঁজাখুঁজির পর রাত আড়াইটে নাগাদ কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-নোদাখালিতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩

ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। বারবার ছাত্রী খুনের ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। মৃতা ফালাকাটা গার্লস হাইস্কুলের ছাত্রী।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...