Monday, April 6, 2026

Mamata Banerjee: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, UAPA-এর অপব্যবহার করছে কেন্দ্র: জোরালো আক্রমণ মমতার

Date:

Share post:

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার, মুম্বইয়ে বিশিষ্টজনদের সভায় মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অভিনেত্রী স্বরা ভাস্কর প্রশ্নের জবাবে মমতা বলেন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ UAPA কোনওভাবেই সাধারণ মানুষের জন্য নয়। দেশে কিছু আইন নিশ্চয় থাকে, যা দেশের সুরক্ষার জন্য জরুরি এবং কিন্তু আজকাল সেই আইনের অপব্যবহার করা হচ্ছে। কেউ প্রতিবাদ জানালেন তাঁদের পিছনে ইনকাম ট্যাক্স, ইডি (ED), সিবিআই (CBI)কে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি একেবারেই কাম্য নয়। তৃণমূল নেত্রী জানান, বিজেপিকে সরিয়ে ভবিষ্যতে কেন্দ্রে ক্ষমতায় এলে তিনি সবরকম চেষ্টা করবেন যাতে ইউএপিএ (UAPA)-র মতো আইনের অপব্যবহার না হয়।

একই সঙ্গে তৃণমূল তৃণমূল নেতা-কর্মী-প্রার্থীদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ত্রিপুরায় অপশাসনের তৃণমূলের নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। এমনকী, আহতদের চিকিৎসার পরিষেবা পর্যন্ত দেওয়া হয়নি। অন্য রাজ্যে যেতে গেলে তৃণমূলকে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন:Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়ার বাদ পড়া নিয়ে কী বললেন রোহিত? পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

টাডা আইনের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন আইনের প্রতিবাদে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন। এ প্রসঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তের কথা বলেন মমতা। তিনি জানান, তাঁর বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করেন তৃণমূল নেত্রী। বলেন, “কলকাতায় এলে মাদার টেরিজার হাউস, কালীঘাট মন্দির আর আমার বাড়ি এই তিন জায়গায় সঞ্জয় আসবেই”।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...