Sunday, April 12, 2026

তৃণমূল প্রার্থীদের নিয়ে শনিবার মহারাষ্ট্র নিবাসে  বৈঠক শীর্ষ নেতৃত্বের

Date:

Share post:

পুরভোটে লড়তে নামা দলের সব প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী শনিবার কলকতার মহারাষ্ট্র নিবাস হলে দুপুর একটায় এই বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব।

দলের প্রার্থীদের  পুরোদমে প্রচার চলছে ওয়ার্ড ওয়ার্ডে। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে দলের প্রার্থীদের পেপটক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারে ৩৯ জন নতুন মুখ রয়েছেন। বাকিরা পুরনো। ৭ জনের ওয়ার্ড বদল হয়েছে। ২১ এর কঠিন নির্বাচনে বিপুল জয়ের পর এই মূহুর্তে তৃণমূল কংগ্রেস তুঙ্গে অবস্থান করছে। সেখানে কোনওরকম অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে প্রার্থীদের মধ্যে না আসে সেটা যেমন মনে করিয়ে দেওয়া হবে, একই সঙ্গে প্রচারে কোন বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে বলে দেওয়া হবে তাও।

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম নির্দেশ: বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের ভরণপোষণ দায়িত্ব বাবারই

নির্বাচন পর্বে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দিতে পারে বিজেপি কোনও অবস্থাতেই যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেয় তা বিশেষ ভাবে বলে দেওয়া হবে।কোভিডের সময় সরকারের পরিষেবা, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীসহ সরকারি প্রকল্পগুলি যাতে আরও বেশি করে পুরভোটের প্রচারে আসে সেকথাও স্মরণ করিয়ে দেওয়া হবে প্রার্থীদের। বহু পুরনো জনপ্রতিনিধি রয়েছেন। কিন্ত পুরনো হলেও তাঁরাা যাতে প্রতিটি মানুষের দরজায় পৌঁছন সেটাও বলা হবে তাঁদের।

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...