Monday, March 16, 2026

“জাদুঘরে সিপিএম”, শূন্যে নেমে আসা বামেদের তীব্র কটাক্ষ তৃণমূল মুখপত্রে

Date:

Share post:

কংগ্রেসের(Congress) পর এবার জাগো বাংলার(JagoBangla) সম্পাদকীয়তে সিপিআইএমকে(CPIM) তুলোধোনা করল তৃণমূল। রাজ্য নির্বাচনে শূন্যে নেমে আসা সিপিএমকে রীতিমতো কটাক্ষ করে লেখা হলো জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা।

রাজ্য বিধানসভা নির্বাচনে জোট বেঁধে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম। স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় বামেদের কোনও বিধায়ক নেই, লোকসভা থেকে রাজ্য বিধানসভা সবজায়গাতেই তাদের অস্তিত্ব কার্যত শূন্য। লাগাতার অধঃপতনের দিকে যাওয়া রাজ্য বাম শিবিরকে রীতিমতো কটাক্ষ করে শনিবার জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হল, “কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দীপ্রাচীন বহু বাড়ি রয়েছে। তার মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসেবেই জানেন। সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা। ২৩৬ থেকে এখন তারা আক্ষরিক অর্থেই শূন্য। বিধানসভায় শূন্য। লোকসভায় শূন্য। কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত। পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি।”

আরও পড়ুন:TMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

এর পাশাপাশি সিপিএমের জোট সিদ্ধান্তকে কটাক্ষ করে জাগো বাংলায় লেখা হয়েছে, “কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভরাডুবির পরেও সিপিএম নেতাদের চেতনার এতটুকুও পরিবর্তন হয়নি। শরিকদের হুমকি উপেক্ষা করে কংগ্রেসের জন্য বেসরকারি ভাবে আসন ছেড়ে নিজেদের জেদ বজায় রেখেছে। জেদের রেজাল্ট আলিমুদ্দিনও জানে, জানে বিধানভবনও।”

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...