Monday, April 6, 2026

Visa Bangladesh: দেড় বছর পর ফের চালু হল অন-অ্যারাইভাল ভিসা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

করোনা সংক্রমণের কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সুরক্ষাসেবা বিভাগ থেকে চারটি ক্যাটাগরিতে অন-অ্যারাইভাল ভিসা চালুর নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তবে কাদের এবং কিসের ভিত্ততে ভিসা দেওয়া হবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোভিড প্রোটোকল মেনেই করতে হবে যাতায়াত। কারা ভিসা পাবেন-

বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং তাদের স্বামী/স্ত্রী/সন্তান।

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক।

বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা/সেমিনার/কনফারেন্স/অন্য কোনো ইভেন্টে অংশগ্রহণের জন্য আগত বিদেশি নাগরিক।

প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষাসেবা বিভাগের পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। পরে ওই বছরের ১৬ জুন অনির্দিষ্টকালের জন্য স্থাগিত করা হয় অন-অ্যারাইভাল ভিসা।

আরও পড়ুন- উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ‘কল্পতরু’ হয়ে উঠলেন মোদি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...