Monday, June 15, 2026

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ‘কল্পতরু’ হয়ে উঠলেন মোদি

Date:

Share post:

নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেই উপহারের ঝুলি কাঁধে নিয়ে উপস্থিত হন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবারেও তার ব্যতিক্রম হল না। আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড(Uttarakhand) নির্বাচন। চেনা অংকে এবার উত্তরাখণ্ডের মাটিতে কল্পতরু হয়ে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করতে দেখা গেল তাঁকে। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডর। যা তৈরি করতেই খরচ পড়বে ৮ হাজার ৩০০ কোটি টাকা। তবে প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কংগ্রেসকে খোঁচাও দিলেন মোদি।

এদিন উত্তরাখণ্ডের সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, “২০০৭ থেকে ২০১৪, এই সময়কালের কেন্দ্রীয় সরকার সব জাতীয় সড়কের মাত্র ২৮৮ কিমি তৈরি করেছিল ৬০০ কোটি টাকা খরচ করে। সেখানে আমাদের সরকার ৭ বছরে উত্তরাখণ্ডে ২ হাজার কিমির বেশি জাতীয় সড়কের অংশ নির্মাণ করেছে ১২ হাজার কোটি টাকা খরচ করে।” শুধু তাই নয় প্রধানমন্ত্রী আরো বলেন, “এই সব প্রকল্পগুলি থেকে উত্তরাখণ্ড আগামী বহু বছর ধরে লাভবান হবে। আগামী দশক উত্তরাখণ্ডের। গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।”

আরও পড়ুন:Kancha Badam Song: পুলিশে অভিযোগ দায়ের ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের! কিন্তু কেন?

প্রসঙ্গত, আগামী বছর নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সাম্প্রতিক সময়ে যোগীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে একের পর এক অনুষ্ঠানে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর এই সবটাই হয়েছে নির্বাচনকে নজরে রেখে। অনুষ্ঠান সরকারি হলেও এর আড়ালে কার্যত বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি। সেই ধারা অব্যাহত রইল উত্তরাখণ্ডেও।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...