Monday, June 15, 2026

Vinod Dua: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া

Date:

Share post:

কোভিড পরবর্তী অসুস্থতার কারণে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া (Vinod Dua)। বয়স হয়েছিল ৬৭ বছর। চলতি বছরের প্রথম দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর বাড়ি ফিরে এলেও ফের অসুস্থতার কারণে গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কন্যা অভিনেত্রী মল্লিকা দুয়া (Mallika Dua) সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি আইসিইউ (ICU)-তে আছেন। এরপর শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিনোদ দুয়ার মৃত্যু সংবাদ জানান তাঁর কন্যাই।

এই বছরই জুনে স্ত্রী পেশায় রেডিওলজিস্ট চিন্না দুয়াকে কোভিডে হারিয়েছিলেন বিনোদ। এরপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরাবরই সংবাদ জগতে সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন বিনোদ দুয়া। বিজেপির বিরুদ্ধেও একাধিক প্রশ্ন তুলতেন তিনি। কেন্দ্রের শাসকদলের রোষানলে পড়েন বিনোদ। মাত্র ২৫ বছরে সাংবাদিকতায় যোগ দেন। দূরদর্শন ও NDTV-তে চাকরি করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ‘The Wire’-এর এডিটর ছিলেন। সেখানে তাঁর নিউজ শো বেশ জনপ্রিয় হয়। শেষ জীবনে কাজ করেছেন স্বরাজ টিভি ও HW News-এ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। রবিবার, বেলা ১২টা নাগাদ লোদি ক্রিমেটোরিয়ামে বিনোদ দুয়ার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন- Kancha Badam Song: পুলিশে অভিযোগ দায়ের ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের! কিন্তু কেন?

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...