Monday, June 15, 2026

Ind-New: ভারতের বিরুদ্ধে ৬২ রানে ইনিংস শেষ নিউজিল্যান্ডের, দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলিরা

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট নিউজিল্যান্ড( New Zealand)। দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে বিরাট কোহলিরা (Virat kohli)। শনিবার ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে একের পর এক চমক রইল দ্বিতীয় দিনে। ভারতীয় বোলারদের দাপটে ৬২ রানে শেষ কিউয়িদের ইনিংস। আজাজ প‍্যাটেলের দুরন্ত বোলিং-এ ৩২৫ রানে ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন দ্বিতীয় দিনের শুরু থেকেই উইকেট পড়তে থাকে ভারতের। ১৫০ রানে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। ২৭ রান করেন ঋদ্ধিমান সাহা। শূন‍্য রান করেন আর অশ্বিন। ৫২ রান করেন অক্ষর প‍্যাটেল। ১২ রান জয়ন্ত যাদব। নিউজিল্যান্ডের হয়ে ১০টি উইকেটই নেন কিউয়ি স্পিনার আজাজ। জিম লেকার ও অনিল কুম্বলের পরে এই কৃতিত্ব করলেন তিনি। ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে সর্বোচ্চ রান জেমিসনের। মাত্র ১৭ রান করেন তিনি। ১০ রান করেন লাথাম। ভারতের হয়ে ৪ উইকেট নেন আর অশ্বিন। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ টি উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি উইকেট নেন জয়ন্ত যাদব।

ফলো-অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো শুরু করে ভারতের দুই ওপেনার। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ‍্যা ৬৯। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক এবং চেতেশ্বর পুজারা। ৩৮ রান করেন মায়াঙ্ক। ২৯ রান করেন পুজারা।

আরও পড়ুন:Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...