Monday, March 2, 2026

TMC Delegates: নাগাল্যান্ডে জারি ১৪৪ ধারা, সফর বাতিল তৃণমূল প্রতিনিধি দলের

Date:

Share post:

অসম রাইফেলসের গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যু এবং তার জেরে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের (Tmc) প্রতিনিধি দলের। অসম (Assam) হয়ে সড়ক পথে নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় নাগাল্যান্ড আপাতত বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না প্রশাসন। সেই কারণে দমদম বিমানবন্দরে পৌঁছেও সফর বাতিল করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার, শান্তনু সেন ও বিশ্বজিৎ দেবরা।

নাগাল্যান্ডের ঘটনায় রবিবার টুইট (Tweet) করে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মমতা লেখেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ খবর এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। যাঁরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” ঘটনার তদন্তও দাবি করেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতেই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। কিন্তু নাগাল্যান্ডে আপাতত বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জারি রয়েছে ১৪৪ ধারা। সেই কারণেই সফর বাতিল করতে বাধ্য হলেন তৃণমূল সাংসদরা।

spot_img

Related articles

কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র

দোল উৎসবের প্রাক্কালে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kolkata Kalyani Super Highway) ৪৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সড়কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা...

“গত ছয় মাস ধরে দলে জায়গা পাননি…” সঞ্জুর ইনিংস দেখে বিরাট সার্টিফিকেট সৌরভের

সঞ্জু স্যামসনকে বিরাট সার্টিফিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। রবিবার মায়াবী ইডেনে সঞ্জুর(Sanju Samson)রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন সৌরভ। সোমবার সিআইআই...

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম...

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই...