Sunday, March 22, 2026

ODI: একদিনের অধিনায়কত্ব নিয়ে কোহলি, রোহিতের সঙ্গে আলোচনায় বিসিসিআই : সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ ( T-20) ক্রিকেট থেকে  অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি( Virat Kohli), তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড ( New Zealand) সিরিজে দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) । আর এবার সূত্রের খবর, একদিনের ক্রিকেটেও দলে আসতে চলেছে বদল। যার ফলে, চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হলেও এক দিনের দল কিছু দিন পরে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, “একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এমন ধারণা তৈরি হয়েছে যে রোহিত শর্মাকে সমস্ত সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব দেওয়া উচিত। যেহেতু উনি টি-২০ আন্তর্জাতিকের অধিনায়ক। কিন্তু তার জন্য, নির্বাচকদের বিরাট কোহলির সঙ্গে বসতে হবে এবং জানতে হবে ওনার ব্যাটিং নিয়ে উনি কোথায় রয়েছে। পরিস্থিতি নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা হবে, যেহেতু উনিও ওনার ভূমিকা সম্পর্কে স্পষ্টতা খুঁজছেন।”

এদিকে যা খবর, তাতে ভারতের জাতীয় নির্বাচকরা দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রথমে টেস্ট দল নির্বাচন করবে। আর তারপর হবে একদিনের সিরিজের দল ঘোষিত।

আরও পড়ুন:Icc Ranking: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...