Tuesday, March 24, 2026

Mithun Chakraborty: মিঠুনের বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্যের’ অভিযোগ খারিজ হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিযোগকারীরা; মন্তব্য কুণালের

Date:

Share post:

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্যের’ যাবতীয় অভিযোগ খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ বিচারপতি কৌশিক চন্দ এই রায় দিয়েছেন আদালতে।

নির্বাচন পরবর্তী হিংসায় বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি বলেন, এখন অনেক অভিনেতাই রাজনীতি করছেন। অনেকে মনোরঞ্জনের জন্য এই জাতীয় কথা বলেই থাকেন। উনি তা স্বীকারও করেছেন। ফলে তার মধ্যে কোনও হিংসা খুঁজে পায়নি আদালত।

আরও পড়ুন- Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয়ের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, আমি যতদূর জানি মহামান্য কৌশিক চন্দের এজলাসে এই মামলাটি হয়েছে। এর আগে দেখেছি কৌশিক চন্দের এজলাস থেকে অন্য মামলা সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন হয়েছিল। কারণ বিচারপতি হওয়ার আগে কৌশিকবাবুকে দেখা গিয়েছিল পুরোদস্তুর বিজেপির মঞ্চে কিংবা বিজেপি ঘেঁষা মঞ্চে দিলীপ ঘোষদের সঙ্গে। তবে আমরা মনে করি উনি যখন বিচারপতির আসনে বসেছেন, ওনার বিচারই শেষ কথা। এই রায়ের বিরুদ্ধে মূল অভিযোগকারী মৃত্যুঞ্জয় পাল এবং আইনজীবী অয়ন চক্রবর্তী সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন। কারণ, ভোটের সময় যখন উত্তেজনা তখন দায়িত্বজ্ঞানহীনের মতো বেছে বেছে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ বলছেন। উনি তো রামকৃষ্ণদেবের চরিত্রেও অভিনয় করেছেন। কই যত মত তত পথ তো বলেননি।” এই বিষয়ে একটি টুইটও করেছেন কুণাল ঘোষ।

 

প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪ ও ৫০৫ ধারায় এফআইআর রুজু হয় অভিনেতার বিরুদ্ধে। হিংসা ছড়ানো, শান্তি নষ্ট করার চেষ্টার মতো একাধিক অভিযোগ আনা হয় মিঠুনের বিরুদ্ধে। এই এফআইআর খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে হাইকোর্টে বিচারাধীন সেই মামলা। পাশাপাশি এই ঘটনায় পুলিশের প্রশ্নের মুখেও পড়তে হয় তাঁকে।

আদালতের পর্যবেক্ষণ, এই সংলাপ শুধুমাত্র দর্শকের মনোরঞ্জনের জন্যই বলে থাকেন তিনি। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, সংলাপগুলি বলার প্রায় তিন মাস পর এফআইআর দায়ের হয়। ফলে ভোটার ভয় পেতে পারেন এমন আশঙ্কাও অমূলক। তাই তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ করতে বলে আদালত। পাশাপাশি শুধুমাত্র সংলাপ বলার কারণে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশ যে তদন্ত শুরু করেছিল সেগুলিও নিষ্প্রয়োজন বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...