Monday, April 13, 2026

Issue BSF: বিএসএফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট ধনকড়ের, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফের কাজ সীমান্তের সুরক্ষা দেখা। রাজ্যের আইনশৃঙ্খলা দেখা রাজ্য পুলিশের কাজ। এই মন্তব্যের বিরোধিতা করেছে টুইট (Tweet) করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রসঙ্গে গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরেন তিনি।

ধনকড়ের টুইটকে ধুয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) সঠিক কথাই বলেছেন। বিএসএফের নিয়ে অনুযায়ী, ১৫ কিলোমিটারের বেশি তারা ভিতরে আসতে চাইলে পুলিশের অনুমতি নিয়ে হয়। কিন্তু তারা সেটা নিচ্ছে না। অনেক ক্ষেত্রে বিএসএফের (BSF) বিরুদ্ধে অত্যাচারেরও অভিযোগ ওঠে। এরপরেই তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিএসএফের (Bsf) এক্তিয়ার বাড়ানো নিয়ে প্রতিবাদ করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (Manmohan Singh) চিঠি লিখেছিলেন। রাজ্যপাল নিজেকে তথ্য ভান্ডার হিসেবে তুলে ধরতে চান। সেক্ষেত্রে তিনি আরটিআই করে গুজরাট সরকারে থেকে সেই চিঠির প্রতিলিপি বের করে পড়ে নিন- কেন নরেন্দ্র মোদি (Narendra Modi) সেই সময়ে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করেছিলেন? সব ক্ষেত্রে রাজ্যের বিরোধিতা করে ধনকড় বিজেপি (Bjp) নেতার মতো আচরণ করেন বলেও কটাক্ষ করেন কুণাল।

আরও পড়ুন:Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয়ের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...