Monday, April 13, 2026

Tejeswi Yadav: একই সঙ্গে বাগদান ও বিয়ে সারলেন তেজস্বী যাদব

Date:

Share post:

কথা ছিল বৃহস্পতিবার বাগদান সারবেন বিহারের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী। কিন্তু একই সঙ্গে বাগদান ও বিয়ে সারলেন তিনি। লালু-পুত্রের বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ছিলেন আরজেডি লালু-ঘনিষ্ঠ নেতৃত্বও।

বলি তারকা ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে ঘিরে মাতামাতির মধ্যেই কিছুটা আড়ালে থেকে বিয়ের সারলেন তেজস্বী যাদব। তাঁর বাগদান করার খবর সামনে এলেও বিয়ের খবর একেবারেই গোপন রেখেছিল যাদব পরিবার। একসঙ্গেই বাগদান ও বিয়ে সেরে ফেলা হয়। দিল্লির সৈনিক ফার্ম এলাকায় বসে বিবাহের আসর।

লালুপ্রসাদ যাদবের পরিবারের সব সদস্যরাই অনুষ্ঠানে যোগ দেন। ৩২ বছর বয়সী তেজস্বীর বাগদানের বিষয়টি টুইট (Tweet) করে জানিয়েছেন তাঁর দিদি রোহিনী আচার্য (Rhinini Acharya)। এখন বড় মেয়ে তথা রাজ্যসভার সাংসদ মিসা ভারতীর সঙ্গে দিল্লিতেই থাকেন লালুপ্রসাদ ও রাবড়ি দেবী (Laluprasad Yavad- Rabri Devi)। লালুর সাত সন্তানের মধ্যে তেজস্বী যাদবই সব থেকে ছোট। বিহার বিধানসভার বিরোধী দলনেতা। নীতীশ কুমারের জেডিইউর সঙ্গে আরজেডির জোট সরকারের উপমুখ্যমন্ত্রীর ছিলেন তেজস্বী। ২০১৬-তে পুত্র তেজস্বী যাদব যখন পূর্তমন্ত্রী তখন রাস্তা নিয়ে অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছিলেন তিনি। কিন্তু সেখানে রাস্তা নিয়ে অভিযোগের তুলনায় তেজস্বীকে বিয়ের প্রস্তাবই বেশি আসত বলে সূত্রের খবর। এনিয়ে রীতিমতো রসিক-চর্চা হত বিহারের রাজনীতিতে।

দীর্ঘদিনের বন্ধু রাজশ্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিহারের বিরোধী দলনেতা। দুজনেই দিল্লির আর কে পুরম দিল্লি পাবলিক স্কুলে একসঙ্গে পড়তেন। রাজশ্রী (Rajarshree) আদপে হরিয়ানার বাসিন্দা। এখন তাঁর পরিবার থাকে দিল্লির ফ্রেন্ডস কলোনিতে। তাদের পারিবারিক ব্যবসা রয়েছে।

তেজস্বী রাঘোপুর আসনের বিধায়ক। বিহার বিধানসভার বিরোধী দলনেতা। ২০১৫  থেকে ২০১৭ পর্যন্ত তিনি বিহারের উপমুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি একজন ক্রিকেটার। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে খেলেওছেন। ২০১৮-তে লালু যাদবের বড়পুত্র তেজপ্রতাপ যাদবের খুব ঘটা করে বিয়ে হয়। কিন্তু বারবার সেই দাম্পত্য নিয়ে নানা কথা ছড়িয়েছে। এখন বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে তেজস্বীর বিয়ে নিয়ে খুব একটা শোরগোল করতে চায়নি যাদব পরিবার।

আরও পড়ুন:Omicron আতঙ্ক: আন্তর্জাতিক উড়ানের উপর ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো কেন্দ্র

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...