Saturday, April 18, 2026

Atk Mohunbagan: হারের হ‍্যাটট্রিক বাঁচানোর লক্ষ‍্যে এটিকে মোহনবাগান, চেন্নাইয়ানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস

Date:

Share post:

শনিবার হারের হ‍্যাটট্রিক বাঁচানোর লক্ষ‍্যে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। কলকাতা ডার্বি জয়ের পর টানা দু’টি ম্যাচে হারতে হয়েছে দলকে। শনিবার চেন্নাইয়ান এফসির ( Chennaiyin fc)  বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস। বললেন,পুরো ম্যাচে আমাদের নিখুঁত ভাবে খেলতে হবে। ৪৫ মিনিট বা ১০ থেকে ৩০ মিনিট ভাল খেললে চলবে না।

মুম্বই, জামশেদপুর ম্যাচ হারের পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে এটিকে মোহনবাগান। শনিবার রয় কৃষ্ণাদের সামনে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। যারা এবারের লিগে এখনও পর্যন্ত অপরাজিত। শেষ দুই ম্যাচে সাত গোল খাওয়ার পর অনুশীলনের বেশির ভাগ সময় ভঙ্গুর রক্ষণ মেরামতে ব্যস্ত থাকছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। শনিবার স্প্যানিশ কোচ ফিট তিরিকে ম্যাচ খেলার জন্য তৈরি করছেন। সূত্রের খবর চোট মুক্ত তিনি। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তিরিকে স্কোয়াডে রাখলেও খেলাননি হাবাস। তবে যা খবর, শনিবার চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে খেলবেন স্প্যানিশ সেন্টার ব্যাক।

চেন্নাইয়ান এফসি ম‍্যাচ নিয়ে হাবাস বলেন,”শুধু রক্ষণের পারফরম্যান্স নিয়ে আমি ভাবি না, পুরো দল নিয়েই ভাবতে হয়। আমাদের রক্ষণ ও আক্রমণের মধ্যে ওঠা-নামা ঠিক মতো হচ্ছে না। পুরো ম্যাচে আমাদের নিখুঁত ভাবে খেলতে হবে। ৪৫ মিনিট বা ১০ থেকে ৩০ মিনিট ভাল খেললে চলবে না। পুরো ৯০ মিনিটই ভাল খেলতে হবে।”

দলের একাধিক সুপারস্টার ফুটবলার থাকলেও, কেন দলের এই অবস্থা? এর জবাবে হাবাস বলেন,”দলের ভারসাম্যই আমার কাছে আসল কথা। প্রথম দুই ম্যাচে আমরা সেরা দল ছিলাম। সাত গোল করেছিলাম আমরা। কিন্তু এখন গোল করতে পারছি না। ম্যাচে এবং আমাদের খেলায় ভারসাম্যই হচ্ছে আসল কথা। এটা হারিয়ে গেলে একটা সেরা দল দশ দিনের মধ্যে সবচেয়ে খারাপ দলে পরিণত হতে পারে। আমাদের সেই ভারসাম্যই ফিরিয়ে আনতে হবে।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...