Thursday, May 28, 2026

Bengal: বিজয় হাজারেতে শক্তিশালী মুম্বইকে ভিজেডি প্রক্রিয়ায় হারাল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে( Vijay Hazare Trophy) জয়ে ফিরল বাংলা( Bengal)। রবিবার শক্তিশালী মুম্বইকে (Mumbai) ৬৭ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদের। এই জয় পেলেও, নকআউটে যাওয়ার রাস্তা এখনও কঠিণ বাংলার কাছে। এর কারণ বাংলার দুর্বল রান রেট। রবিবার মুম্বইকে হারানোয় ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান করেন বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ। ১১০ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১০৬ রান করেন শাহবাজ আহমেদ। ৩৩ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নেন মোহিত অবস্তীর। একটি করে উইকেট নেন আনকোলেকার, প্রসান্ত সোলাঙ্কী এবং তানুশ কৌতান।

জবাবে ব‍্যাট করতে নেমে ২২৩ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই চালান সূর্যকুমার যাদব। ৪৯ রান করেন তিনি। ৪৭ রান করেন অমরান জাফার। বাংলার হয়ে তিন উইকেট নেন প্রদিপ্ত প্রামানীক। একটি করে উইকেট নেন মুকেশ যাদব, আকাশদীপ, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ এবং রানজোত সিং। মুম্বইয়ের স্কোর যখন ৪১ ওভারে ৮ উইকেটে ২২৩, তখন বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। যার ফলে ভিজেডি প্রক্রিয়ায় ৬৭ রানে জেতে বাংলা।

এই ম‍্যাচ জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন,” এই জয় দুরন্ত জয়। অনুষ্টপ ভালো ব‍্যাট করেছে। শাহবাজ আহমেদ দুরন্ত ব‍্যাটিং করেছেন। আমাদের ব‍্যাটিং থেকে বোলিং সব দিকে দিয়ে আমরা সেরা।”

আরও পড়ুন:Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে নেতা রোহিত? আসল কারণ জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...