Friday, June 19, 2026

Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে নেতা রোহিত? আসল কারণ জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

বিরাট কোহলিকে( Virat Kohli) একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে একের পর কথা উঠছে ক্রিকেট মহলে। কেন বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে( Rohit Sharma) সাদা বলের দায়িত্ব দেওয়া হল, অনেকেই যুক্তি খুঁজে পাচ্ছেন না বিসিসিআইয়ের( Bcci) এই সিদ্ধান্তে। আর এই বিষয়ে আরও একবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) । আর এক্ষেত্রে কোহলির থেকে রোহিত শর্মাকে অধিনায়ক করার পিছনে রয়েছে ট্রফি জয়ের রেকর্ডকেই তুলে ধরলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য দেখেই তাঁর উপর ভরসা দেখিয়েছেন নির্বাচকরা। নির্বাচকদের আশা অধিনায়ক হিসাবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।”

এরপাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন,” আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলিকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলিকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে। নিজের দায়িত্ব রোহিত সফল ভাবে পালন করবেন।”

আরও পড়ুন:West Indies: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ, করোনায় আক্রান্ত তিন ক্রিকেটার

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...