Monday, March 16, 2026

Satpal Rai:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন সৎপাল রাই

Date:

Share post:

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)-সহ ১৩জন। তাঁদের মধ্যে ছিলেন বিপিন রাওয়তে দেহরক্ষী সৎপাল রাই(Satpal Rai)। সোমবার দার্জিলিংয়ের তাকদায় তাঁর গ্রামের ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হল। পাহাড়বাসী চোখের জলে শেষ বিদায় জানালেন বীরসন্তানকে।

আরও পড়ুন:ওমিক্রন আক্রান্ত নন ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগী

রবিবার সৎপাল রাইয়ের মরদেহ তাঁর পরিবারের কাছে পৌঁছয়। সোমবার সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎপালের মা, স্ত্রী ও দুই সন্তান। এদিন সৎপালের বাড়ির কাছেই তাঁকে সমাধিস্থ করা হয় ৷ উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের(Darjeeling) জেলাশাসক, পুলিস সুপার, শিলিগুড়ির প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপাসহ সেনাবাহিনীর একাধিক আধিকারিক ও জওয়ান ৷ তেরঙ্গায় মোড়া কফিন এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সৎপালের পরিজনেরা ৷ এক যোদ্ধাকে শেষ প্রণাম জানাতে অন্ত্যেষ্টিস্থলে হাজির হলেন পাহাড়ের অগণিত মানুষ।

তাকদার ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা সৎপালের রাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। হেলিকপ্টারে ঝলসে মর্মান্তিক মৃত্যু তাঁরা কেউ ভুলতে পারছেন না। সৎপালের মৃত্যুর খবর দার্জিলিংয়ে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। এরপর রবিবার বিশেষ বিমানে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ সৎপালের কফিনবন্দী দেহ নিয়ে আসা হয় বাগডোগরায়। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে তাকদার বাড়িতে। মরদেহ নিয়ে সেনা জওয়ানরা কালীঝোরাতে পৌঁছতেই দলে দলে স্থানীয় বাসিন্দারা নেমে পড়েন রাস্তায়। মরদেহ বহনকারী গাড়ি থামিয়ে সবাই তাঁকে শেষ শ্রদ্ধা জানান। কালীঝোরা থেকে মানুষের এই ভিড় পৌঁছে গিয়েছিল তাকদা পর্যন্ত।

প্রসঙ্গত, কপ্টার দুর্ঘটনায় নিহত ছয় সেনা আধিকারিক, ল্যান্স নায়েক বিবেক কুমার, জুনিয়র ওয়ারেন্ট অফিসার প্রদীপ, উইং কমান্ডার পিএস চৌহান, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, ল্যান্স নায়েক বি সাই তেজা এবং স্কোয়াড্রন লিডার কুলদীপ সিংয়ের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। জানা গেছে, তাঁদের দেহগুলি বিমানকে করে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...