Wednesday, June 24, 2026

মিথ্যার মুখোশ খুলে গিয়েছে, বাংলার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেতেই মোদি-শাহকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। ইউনেস্কোর (UNESCO) ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় জুড়ে গেল বাংলার দুর্গোৎসবের নাম। যা নিয়ে প্রতিটি বাঙালি আজ গর্বিত।

যুগ যুগ ধরে বাংলায় দুর্গাপুজো নজর কেড়েছে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কার্নিভালের রূপ দিয়ে আলাদা মাত্রা যোগ করেছিলেন। এবার সেই দুর্গাপুজো বিশ্বের দরবারে আরও সমাদৃত হলো। ইউনেস্কোর হেরিটেজ (Heritage) তালিকায় স্বীকৃতি পেলো দুর্গাপুজো।

আর এমন সম্মানের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা, অভিনন্দনের বন্যা। যা নিয়ে বাংলা-ইংরেজিতে টুইট করলেন খোদ প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। সবচেয়ে মজার ব্যাপার, বিধানসভা ভোটের আগে রাজনীতি করতে গিয়ে বাংলার দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অমিত শাহ। একুশের নির্বাচনের আগে এ রাজ্যে বিজেপির (BJP) প্রচারে এসে দেশের তাবড় নেতারা দাবি করেছিলেন, বাংলায় দুর্গাপুজো হয় না। আবার দুর্গাপুজোকে UNESCO হেরিটেজ তকমা দিতেই সেই নেতারা শুভেচ্ছার বন্যায় সোশ্যাল মিডিয়া ভাসাচ্ছেন। সেই সমস্ত বিজেপি নেতাদের কটাক্ষ করে ২ মিনিট নীরবতা পালনের নিদান দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। অভিষেক তোপ দেগে টুইটে লেখেন, “অমিত শাহ-সহ বিজেপির দেশজোড়া শীর্ষ নেতৃত্বের জন্য ২ মিনিট নীরবতা। যাঁরা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পর্যটক হিসেবে ভোটপ্রচারে এসে দাবি করতেন, বাংলায় দুর্গাপুজো হয় না। এবারও তাঁদের মিথ্যা, গুজবের মুখোশ ফের একবার ফাঁস হয়ে গেল।”

 

প্রসঙ্গত, দুর্গাপুজো এদিন UNESCO হেরিটেজ তকমা পাওয়ার পরই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, “দুর্গাপুজা ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে। এটা জেনে খুব ভালো লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেস্কোর #IntangibleHeritage তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত।” তারই প্রত্যুত্তরে অভিষেক কটাক্ষ করে ২ মিনিট নীরবতা কথা বলেন।

শুধু অমিত শাহ নয়, খোদ প্রধানমন্ত্রী মোদিও টুইটারে লেখেন, “প্রত্যেক ভারতীয়র জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত।”

আরও পড়ুন- Omicron: ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন: মমতা

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...