Monday, April 13, 2026

৫ বছরে বিদেশে কত কালোটাকা গচ্ছিত হয়েছে? জানেই না মোদি সরকার

Date:

Share post:

ক্ষমতায় বিদেশের মাটিতে যেসকল কালোটাকা(black money) গচ্ছিত হয়েছে তা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতিশ্রুতি। তবে কালো টাকা ফেরানো তো দূরে থাক, এ বিষয়ে সরকার যে রীতিমতো উদাসীন তা মেনে নিলেন মোদির মন্ত্রী। সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে সরকারের তরফে জানানো হলো পাঁচ বছরে বিদেশে কত কালো টাকা গচ্ছিত হয়েছে এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে কেন্দ্রের(Central) তরফে সাফাই দেওয়া হয়েছে বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ ২০১৫ সাল থেকে ২৪৭৬ কোটি টাকা আদায় হয়েছে।

মোদি সরকারের কালো টাকা ফেরানোর অগ্রগতি নিয়ে সম্প্রতি সংসদে প্রশ্ন করেছিলেন সমাজবাদী পার্টি দুই সাংসদ সুখরাম সিং যাদব এবং বিশ্বম্ভর প্রসাদ নিশাদ। তাদের প্রশ্ন ছিল, ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত মোট কত কালো টাকা ভারতে ফেরানো হয়েছে? এর উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বিদেশের মাটিতে কত কাল টাকা গঠিত হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই। তবে বিদেশের ব্যাংকে কালো টাকার বিরুদ্ধে সরকার একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এবং সেইসব পদক্ষেপে ইতিবাচক ফল মিলেছে। বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ সরকার ২৪৭৬ কোটি টাকা আদায় করেছে।

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...