Saturday, March 14, 2026

KMC Election: মনোনয়ন থেকে প্রচার পর্বে নেই কোনও অশান্তি, তবুও সতর্ক কমিশন-প্রশাসন

Date:

Share post:

রাত পোহালেই রাজ্য রাজনীতিতে সুপার সানডে। মধ্য ডিসেম্বরের রবিবারে যখন আবহাওয়ার পারদ নিম্নমুখী, ঠিক তখনই ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে পথে রাজনীতির উত্তাপ তুঙ্গে। কলকাতা পুরভোটকে (KMC Election) অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। আর তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর। এই ভোটকে কেন্দ্র করে কার্যত দুর্গের চেহারা নিয়েছে তিলোত্তমা কলকাতা। কোনওরকম অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের ২৩ হাজার বাহিনী। ৪৮ ঘণ্টা আগে থেকেই শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এক্সিট ও এন্ট্রান্স পয়েন্টগুলোতে চলছে নাকা চেকিং। কলকাতার বিভিন্ন হোটেলে করা হচ্ছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। কারা হোটেলে রয়েছেন, তাঁদের পরিচয় পত্র খতিয়ে দেখা হচ্ছে। নতুন কেউ এলে পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষকে।

রবিবার কলকাতা পুরসভার ১৬টি বোরোর ১৪৪টি ওয়ার্ডে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ। মোট ৪ হাজার ৯৫৯টি বুথ রয়েছে। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪ হাজার ৭৩৯টি এবং অতিরিক্ত বুথ ২২০টি। ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রেই কলকাতা ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। স্পর্শকাতর এলাকায় থাকবে কিউআরটি ও এইচআরএফএস। পাশাপাশি মোটরসাইকেল নিয়েও এলাকায় এলাকায় টহল দেবে কলকাতা পুলিশ। ১৪৪টি ওয়ার্ডের জন্য খোলা হয়েছে ১৬টি ডিসিআরসি। তবে এখনও পর্যন্ত এবার কলকাতা পুরভোটের মনোনয়ন থেকে শুরু করে প্রচার পর্ব পর্যন্ত কোনও অশান্তি বা অভিযোগের খবর সামনে আসেনি। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনকে।

নির্বাচন কমিশন সূত্রের তথ্য অনুসারে একনজরে দেখে নেওয়া যাজ কলকাতা পুরসভার বোরোভিত্তিক মোট বুথ এবং সংবেদনশীল বুথের সংখ্যা–

বোরো                       মোট বুথ                        সংবেদনশীল বুথ
১                             ৩৪৫                                 ১১২
২                              ২০১                                  ৬৯
৩                              ৪০০                                 ১০০
৪                              ২৭০                                  ৯১
৫                              ২৪৪                                  ৩৬
৬                             ৩০৫                                  ৭১
৭                              ৫৮৭                                 ২৫০
৮                              ২৯৩                                  ৩১
৯                              ৩৬৫                                 ৪৩
১০                             ৪৭৭                                  ৬৭
১১                             ২৪৩                                  ৪৮
১২                             ২৭৮                                  ৪৪
১৩                             ২০৬                                  ২২
১৪                             ২৬৪                                   ৩৬
১৫                             ২৪৫                                   ৭৩
১৬                             ২৩৬                                  ৪৬

আরও পড়ুন- পুরভোটের আগের সন্ধ্যায় শহরে নাকা তল্লাশিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...