Sunday, April 5, 2026

Rafael Nadal: করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল, টুইট করে জানালেন নিজেই

Date:

Share post:

করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল(Rafael Nadal) টুইট করে নিজেই জানালেন সেকথা। আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে দেশে ফিরেই করোনার কবলে তিনি।

বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে প্রদর্শনী ম‍্যাচে অংশগ্রহণ করে ছিলেন তিনি। সেখান থেকে স্পেনে ফেরার পরই করোনায় আক্রান্ত হন নাদাল। টুইট করে নাদাল বলেন,” আমি যখন স্পেনে এসেছিলাম, আমি আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলাম। আর তাতে পজেটিভ এসেছে।”

নাদাল বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, পাশাপাশি তার সংস্পর্শে আসা সমস্ত লোককেও পরীক্ষা করতে বলা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় নাদালের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।

সম্প্রতি টেনিস কোর্টে ফিরেছিলেন রাফায়েল নাদাল। আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে প্রদর্শনী ম‍্যাচে অংশগ্রহণ করে ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে অ্যান্ডি মারের কাছে হেরে যান তিনি।

আরও পড়ুন:Fc Goa: গোয়ার কোচের পদ থেকে পদত্যাগ জুয়ানের, ক্ষুব্ধ গোয়া কর্তারা

Related articles

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...

উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

কখনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলেন সমর্থক। কখনও মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেকে তৃণমূল নেত্রীকে একবার...