Saturday, April 4, 2026

বিধ্বংসী অগ্নিকাণ্ডে হলদিয়া IOC কারখানায় মৃত ৩, টুইটে শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(Indian oil corporation) কারখানায়। অগ্নিকাণ্ডের জেরে ওই কারখানায় এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এই ঘটনার জেরে সন্ধ্যায় টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আইওসি, হলদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় আমরা তিনটি মূল্যবান প্রাণ হারিয়েছি। এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের গ্রিন করিডর করে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য তাদের চিকিৎসার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য সরকার করবে।”

আরও পড়ুন:KMC Opposition: নজিরবিহীন! এবার কলকাতা পুরসভায় থাকবেন না কোনও বিরোধী দলনেতা

উল্লেখ্য, এদিন আইওসির রিফাইনারির ডিএইচডিএস ব্লকে পেট্রল তৈরির ইউনিটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি গিয়ে পড়ে ন্যাপথা ইউনিটে। তার জেরেই আগুন লেগে যায় কারখানার ভিতরে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ২.৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ঘটনার সময় ওই স্থানে কাজ করছিলেন বহু কর্মী। অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন শ্রমিক পাশাপাশি উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন অনেকে। এদের মধ্যে ৭-৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল। ও গুরুতর আহতদের গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...