Friday, June 5, 2026

স্বাধীনতা দিবস বিষয়ক মোদির বৈঠকে মমতাকে বলতে না দেওয়া বাংলাকে অপমান, ক্ষুব্ধ বিদ্বজ্জনেরা

Date:

Share post:

আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবস(Indipendent day) পালন করবে গোটা দেশ। সেই উপলক্ষে গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে বাকি সকলকে বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনাতেই বৃহস্পতিবার নবান্নে বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্বজ্জনেরা। শুধু এই সংক্রান্ত বিষয়ে এরপর প্রধানমন্ত্রী কোন বৈঠক ডাকলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উপস্থিত থাকবেন না বলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন।

এবারের স্বাধীনতা দিবস বড় পরিসরে আয়োজনে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সেই সংক্রান্ত বিষয়ে বিদ্বজনেদের উপস্থিতিতে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিল্পী যোগেন চৌধুরী বলেন, ‘গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যোগ দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও। কিন্তু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যাপার। আমরা এর তীব্র প্রতিবাদ করি।’

আরও পড়ুন:TET: ৩ দিনের মধ্যে মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

একই সুর শোনা যায় জয় গোস্বামীর গলাতেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যবহার আমরা এর আগে দেখেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখেছি। কতটা অবহেলা সহ্য করেও বাংলাকে ১০ বছরে কতটা এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ পাশাপাশি এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী আগামী কোনো বৈঠক ডাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি মুখ্যসচিবকে তিনি বলেন, বৈঠক ডাকা হলে যেন বলে দেওয়া হয় আমরা নিজেদের মতো করে কমিটি গড়ে এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান সূচি তৈরি করে নিয়েছি।

Related articles

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...