Monday, April 6, 2026

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি। সম্প্রতি কামাখ্যা মন্দিরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেইসময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে একটি দল অসমে যায়। ওই দলটি ফেরার সময় গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে ছিলেন। বুধবার ভোরের দিকে নিউ কোচবিহারে  যখন ট্রেন থামে তখন আগ্নেয়াস্ত্র রাখা ব্যাগটি আর পাওয়া যায়নি। চুরি গিয়েছে বোঝার পরই নিরাপত্তা আধিকারিক-সহ থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে জিআরপি-র উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন। তল্লাশি চলছে।

আরও পড়ুনঃনবান্নের কাছে একই জায়গায় ফের উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার

জানা গিয়েছে, ব্যাগটিতে দু’টি পিস্তল এবং মোবাইল ফোন ছাড়াও ছিল কয়েক হাজার টাকা। পিস্তলের মধ্যে কার্তুজও ভর্তি ছিল বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষী হঠাৎ পেস্টারঝার এলাকার পর ব্যাগটিকে দেখতে না পেয়ে জিআরপি-এর কাছে অভিযোগ জানায়। এরপরই শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, আজও বাইশগুড়ি এলাকায় তল্লাশি চালানো হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...