Tuesday, June 9, 2026

Narendra Modi: তৃণমূলের অভিনব কটাক্ষে জৌলুসহীন মোদির কানপুর মেট্রোর উদ্বোধন

Date:

Share post:

সামনের বছরই উত্তরপ্রদেশে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে মঙ্গলবার ফের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানপুরে এসে উদ্বোধন করলেন ১১ হাজার কোটির নবনির্মিত মেট্রো প্রকল্পের। স্রেফ উদ্বোধন করাই নয়, কানপুর মেট্রোয় সফরও করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আধিত্যনাথ (Yogi Adityanath) এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri)। নেটমাধ্যমে মেট্রো সফরের সেই ছবিও প্রকাশ করেন মোদি।

কানপুরে মহাসমারোহে যখন মেট্রো প্রকল্পের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী, সেই সময় করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া অগুনতি লাশকে তাঁর সঙ্গে জুড়ে দিয়ে কার্যতই যাবতীয় জৌলুসে কার্যতই চোনা ফেলে দিল তৃণমূল। মোদির পোস্ট করা ছবিতে যেখানে জানলা দিয়ে জনবসতি দেখা যাচ্ছে, সেখানে তৃণমূলের ওই ছবিতে করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া কোভিডে মৃত শয়ে শয়ে মৃতদেহের দৃশ্য জুড়ে দিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘কানপুর মেট্রোয় চেপে যাত্রা করছেন মোদি। গঙ্গার উদ্দেশে রওনা দিচ্ছেন, যেখানে হাজার হাজার কোভিড রোগীর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল।’

তৃণমূলের এই টুইটে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গায় একাধিক দেহ ভাসতে দেখা গিয়েছিল। সেই সময় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করছেন। এই দেহগুলি থেকে করোনাভাইরাস বা অন্য কোনও রোগ ছড়িয়ে পড়বে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ফিরহাদকে। এদিন গঙ্গায় দেহ ভেসে আসার সেই স্মৃতি সামনে রেখে নতুুন করে মোদি এবং যোগীকে একযোগে আক্রমণ করতে চেয়েছে রাজ্যের শাসক দল তা একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুন- BNCCI: শিল্প মানেই চিমনির ধোঁয়া নয়, বিভিন্ন আঙ্গিকে ভাবার পক্ষে বাণিজ্যমেলায় সায় বিশিষ্টদের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...