Friday, April 3, 2026

Blast:সল্টলেকের নয়াপট্টিতে বিস্ফোরণ,জখম ২ শিশু

Date:

Share post:

বর্ষশেষের আগে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সল্টলেকের নয়াপট্টি। একটি ফাঁকা ডাস্টবিনের মধ্যে বিস্ফোরণটি ঘটে। যার জেরে জখম হয় দুই শিশু। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা। পুলিশের অনুমান, ডাস্টবিনের ভিতরেই বোমা বা বিস্ফোরক পদার্থ রাখা ছিল।

আরও পড়ুন:Weather Forecast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

প্রত্যক্ষদর্শীদের কথায়, নয়াপট্টির কাছে একটি ফাঁকা ডাস্টবিনে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। ডাস্টবিনের পাশে কয়েকজন শিশু খেলা করছিল। বিস্ফোরণের জেরে তারা গুরুতরভাবে আহত হয়। আহতদের নাম বুবাই দাস ও লোকেশ সরকার।বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয়রা। এরপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

কী থেকে এই বিস্ফোরণ ,কারাই বা এর ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।  পাশাপাশি এই ঘটনায় স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ শুরু করছে তারা।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...