Friday, June 19, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোষণা হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একদিনের দল। চোটের কারণে ছিটকে গেলেন রোহিত শর্মা। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহ।

২) অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হল ভারত। শুক্রবার শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে দিল যশ ঢুলের নেতৃত্বাধীন দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতল ৯ উইকেটে। মোট ৯ বার হয়েছে এই প্রতিযোগিতা। এর মধ্যে ৮ বারই ট্রফি জিতল ভারত।

৩) তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রূপা গুরুনাথ, যিনি প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ে। শুক্রবারই সমস্ত সদস্যকে নিজের ইস্তফার খবর জানিয়ে দিয়েছেন তিনি।

৪) ক্রিকেটারদের স্বাস্থ্যের খেয়াল রাখতে নতুন উদ্যোগ নিতে চলেছে সিএবি। সংস্থার সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকের করা হবে স্বাস্থ্য। আগামী ৩-৫ জানুয়ারি এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।রাজ্যে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। সেই কারণেই নতুন উদ‍্যোগ নিল সিএবি।

৫) বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সমস্ত প্যারামিটার স্বাভাবিক আছে বলেই হাসপাতাল সূত্রে খবর। বাড়িতে আইসোলেশনে থাকতে হবে মহারাজকে। তাঁর ওমিক্রন রিপোর্ট এখনও চূড়ান্ত ভাবে না এলেও, প্রাথমিকভাবে তারা ইঙ্গিত পেয়েছেন সেই রিপোর্ট নেগেটিভ।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...