Saturday, June 20, 2026

আইনভাঙায় বর্ষবরণের রাতে শহরে গ্রেফতার পাঁচ শতাধিক

Date:

Share post:

একদিকে করোনা-ওমিক্রন আতঙ্ক, অন্যদিকে উৎসবের নামে উৎশৃঙ্খলতা। সবমিলিয়ে সতর্ক ছিল রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশ। বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কম হলেও এবারও বর্ষবরণের রাতে মেতে উঠেছিল শহর কলকাতা। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ-উৎসব হতেই পারে, কিন্তু উৎশৃঙ্খলতাক কখনই বরদাস্ত নয়।

তাই পুলিশি নজরদারিতে মদ্যপ গাড়ি চালক থেকে শুরু করে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করেছেন কলকাতা পুলিশ। রাতভর পাঁচশোরও বেশিজনকে আটক করা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, শ্লীলতাহানির অভিযোগ সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় সাড়ে পাঁচশো জনকে। বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন ভাঙায় প্রায় ১ হাজার ২৫০ টি মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪৭ লিটার বেআইনি মদও। শুক্রবারের পর শনিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেও শহরজুড়ে রয়েছে কড়া পুলিশি নজরদারি।

আরও পড়ুন:Landslide:আচমকা ভূমিধস, মাটির নীচে চাপা পড়ে নিখোঁজ অন্তত ১৫, মৃত ১

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...