Sunday, June 14, 2026

Abhishek Banerjee: বছরের শুরুতে ত্রিপুরায় অভিষেক

Date:

Share post:

বছরের শুরুতে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee Tripura)৷ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার ২ জানুয়ারি যাচ্ছেন বিপ্লব দেবের রাজ্যে৷ এই প্রথম ত্রিপুরায় গিয়ে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড৷

রবিবার আগরতলায় নেমেই সাড়ে ১২টা নাগাদ তিনি যাবেন চতুর্দশ দেবতা মন্দিরে৷ এরপর ১টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন৷

 

দুপুর ১টা ৪৫ মিনিটে অভিষেক যাবেন বড়মুড়ো ইকোলজিক্যাল পার্কে৷ সেখানে তাঁকে সংবর্ধনা জানাবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ৷

আরও পড়ুন- Howrah Corporation Bill: হাওড়া বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

এরপর বড়দোয়ালীতে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন৷ সন্ধ্যা সাতটায় হোটেল পোলোতে স্টিয়ারিং কমিটি ও অন্যান্য শীর্ষে নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন৷ আগামিকাল সোমবারও ত্রিপুরায় বেশ কিছু কর্মসূচি রয়েছে অভিষেকের৷ সেখান থেকে দিল্লি যাওয়ার কথা তাঁর৷

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...