Sunday, June 14, 2026

Tiger:দুটি ঘুমপাড়ানি গুলিতেই কাবু কুমিরমারির বাঘ

Date:

Share post:

অবশেষে কাবু করা গেল কুমিরমারি দ্বীপে ঢুকে পড়া বাঘকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দু’টি ঘুমপাড়ানি গুলিতে কয়েক ঘন্টার চেষ্টায় খুব সহজেই রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যপরীক্ষার পর রবিবারই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন:নারী নির্যাতনে “ভারত সেরা” ডাবল ইঞ্জিন যোগী রাজ্য


শনিবার সন্ধ্যায় কুমিরমারি দ্বীপে অফিস পাড়া এলাকায় এক বনকর্মীর বাড়ির কাছে ঢুকে পড়ে বাঘটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঘ্র প্রকল্পের বাগনা রেঞ্জের বনকর্মীরা। শুরু হয় বাঘটিকে বন্দির চেষ্টা। এরপর দক্ষিণরায়কে নিশানা করে দু’টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই নিস্তেজ হয়ে পড়ে সেটি। এরপরই সেটিকে খাঁচায় বন্দি করা হয়।
বনকর্মীরা জানিয়েছেন সেটির প্রথমে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কোথাও আঘাতের চিহ্ন থাকলে তা সারিয়ে তুলে সেটিকে জঙ্গলে ছাড়া হবে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...