Wednesday, March 25, 2026

Weather Forecast:বছরের প্রথম রবিবারেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, জবুথবু রাজ্যবাসী

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরেছে।দাপট বেড়েছে শীতের। বছরের প্রথমদিনেই তাপমাত্রা অনেকটাই কমেছে। রবিবারও সেই পারদ পতন অব্যাহত। সকাল থেকেই কনকনে হাওয়ায় জবুথবু তিলোত্তমা-সহ গোটা বাংলা।

আরও পড়ুন:Tiger:দুটি ঘুমপাড়ানি গুলিতেই কাবু কুমিরমারির বাঘ

আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, রবিবার কার্যত সারাদিনই আকাশ থাকবে ঝলমলে। ভোরের দিকে কুয়াশা দেখা গেলেও, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোনও বৃষ্টিপাত হয়নি। রবিবার বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ।

শুধু দক্ষিণবঙ্গ নয়, রোদ ঝলমলে আবহাওয়া উত্তুরে-ও। পর্যটকে ঠাসা শৈল শহর দার্জিলিং থেকেই দেখা মিলছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার। সঙ্গে কাঁপুনি ধরাচ্ছে শীতল হাওয়া-ও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নেমেছিল পারদ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে। তবে শীতের এই ইনিংস লম্বা হবে না বলেই আশঙ্কা মৌসম ভবনের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে নতুন সপ্তাহের মধ্যভাগ থেকেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। রোদ ঝলমলে আকাশ ঢাকতে পারে মেঘ ও কুয়াশার চাদরে। তবে তার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো ব্যাটিং করবে শীত।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...