Saturday, April 4, 2026

৮ IPS সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬, কোভিড যোদ্ধাদের মধ্যেও বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

কলকাতায় ক্রমশ গোষ্ঠী সংক্রমণের (Community transmission) রূপ নিচ্ছে করোনা (Corona) তার থেকে নিস্তার নেই করোনা যোদ্ধা কলকাতা পুলিশেরও (Kolkata Police)। আগেও সামনে থেকে মহামারির বিরুদ্ধে লড়াই করেছে কলকাতা পুলিশ। করোনা শহিদ হয়েছেন কলকাতা পুলিশের অনেক কর্মী ও আধিকারিক। আক্রান্ত হয়েছিলেন শতাধিক। কিন্তু দায়িত্ব-কর্তব্য-দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসেনি তাঁরা।

আরও পড়ুন:Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

ফের কলকাতা পুলিশে ক্রমশ চওড়া হচ্ছে কোভিদের থাবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৮ জন IPS অফিসারও রয়েছেন। আজ নতুন করে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৩ জন-ই IPS অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লালবাজারে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এই ল্যাপে করোনার সংক্রমণ কয়েকগুণ বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞ ও চিকিৎসকরা আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন বিদ্যুতের গতিতে সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়। সরাসরি ফুসফুসের উপর আঘাত হানতে পারছে না ওমিক্রন। মূলত গলাতেই সংক্রমণের দাপাদাপি। যার দারুণ গলা খুশখুশ ও কাশি অন্যতম লক্ষণ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...