Tuesday, March 31, 2026

CPIM: বাড়ছে করোনা সংক্রমণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট

Date:

Share post:

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সূচি মেনে এরিয়া কমিটির পরে জেলা কমিটির সম্মেলনগুলি শুরু করে দিয়েছিল সিপিআইএম (CPIM)। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এমাসেই জেলা সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এসে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ রুখতে বেশকিছু বিধিনিষেধ জারি হয়েছে। এই পরিস্থিতিতে সম্মেলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম।

আরও পড়ুন- Kerala: ফের মার্কিন মুলুকে চিকিৎসা করতে যাচ্ছেন বিজয়ন, কী হয়েছে তাঁর?

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, বিশেষজ্ঞদের সঙ্গে এবিষয়ে আলোচনাও করা হয়েছে। জেলা শুধু নয়, রাজ্য সম্মেলনও পিছিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। সামনের এপ্রিলেই কেরলের (Kerala) কান্নুরে পার্টি কংগ্রেস হওয়ার কথা রয়েছে। তবে, পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবে সিপিআইএম। কারণ, এরিয়া-জেলা-রাজ্য সম্মেলনের পরেই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও রাজ্য কমিটির সম্মেলন পিছলে পার্টি কংগ্রেসও পিছিয়ে যেতে পারে বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭ থেকে ৯ জানুয়ারি হায়দরাবাদে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে।

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...