Thursday, June 25, 2026

Kunal Sarkar: ২ মাস বন্ধ থাকুক ভোট-মেলা: অভিষেকের মতামতকে পূর্ণ সমর্থন কুণাল সরকারের

Date:

Share post:

বর্তমান পরিস্থিতিতে আগামী দুমাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর এই বক্তব্যকে সরাসরি সমর্থন করলেন প্রথিতযশা চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, “অভিষেকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাই। চলুন তাকে বাস্তবায়িত করি।”

দক্ষিণ ২৪ পরগনায় কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকাতে, আগামী দুমাস কোনও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মতামতকে সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতারা এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এই বিধি জারি করেছেন। কুণাল সরকারের মতে, অভিষেকের মত অনুযায়ী, সব জায়গাতেই এই নিষেধাজ্ঞা জারি হোক।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...