Thursday, June 25, 2026

Newyork Fire:নিউ ইয়র্কের বহুতলে আগুন, মৃত্যু ৯ শিশুসহ ১৯

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ ইয়র্কের এক বহুতলে মৃত্যু হল ১৯ জনের৷ মৃতদের মধ্যে ৯ জনই শিশু৷ আহত বহু৷ ব্রঙ্কসে ১৮১ নম্বর স্ট্রিটের একটি বহুতলে এই আগুন লাগে। শহরের মেয়র ইরিক অ্যাডামস আগুন লাগার ঘটনাকে নিউ ইয়র্কের ইতিহাসে অন্যতম খারাপ অগ্নিকাণ্ডের ঘটনা বলে উল্লেখ করেন৷দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র ইরিক৷

আরও পড়ুন:Booster Dose:তৃতীয় ঢেউয়ের মাঝেই আজ থেকে দেশজুড়ে শুরু হল বুস্টার ডোজ

নিউ ইয়র্ক শহরের ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো রবিবার বলেন যে, ‘‘গুরুতর অগ্নিদগ্ধ ৩২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের প্রাণ সংশয়েরও আশঙ্কা রয়েছে। এ ছাড়াও মোট ৬৩ জন এই অগ্নিকাণ্ডে আংশিক দগ্ধ হয়েছেন।’’

রবিবার নিউ ইয়র্কের ইস্ট ১৮১ স্ট্রিটের ১৯ তলা টুইন পার্ক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল৷একটি অকেজো বৈদ্যুতিক হিটার থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ড্যানিয়েল জানান, হিটারটি এই ভবনের একটি বেডরুমে ছিল। বেডরুমে থেকেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে বলেও তিনি জানিয়েছেন।নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, শহরে এই ঘটনা বেনজির৷ ৩০ বছর আগে এমন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে ঘটেছিল৷ তারপর এই প্রথম৷

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...