Thursday, June 25, 2026

Kamarpukur Math:করোনা কাঁটা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কামারপুকুর মঠ ও মিশন

Date:

Share post:

লাগামছাড়া করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের রাশ টানতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন। কিন্তু তাতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কামারপুকুর মঠ এবং মিশন । মঠ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বভাবতই মন খারাপ ভক্তদের।

আরও পড়ুন:Booster Dose:তৃতীয় ঢেউয়ের মাঝেই আজ থেকে দেশজুড়ে শুরু হল বুস্টার ডোজ

লাগাতার সংক্রমণ বৃদ্ধির জেরে তড়িঘড়ি মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে আজ ১০ জানুয়ারি, সোমবার থেকেই পুণ্যার্থীদের প্রবেশ বন্ধের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য সোমবার থেকে কামারপুকুর মঠ ও মিশনে ভক্তদের দর্শন ও মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। যত দিন পর্যন্ত না পরিস্থতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন পর্যন্ত মঠ বন্ধ-ই থাকবে। পরিস্থিতি অনুকূল হলে ফের মঠ ও মিশন দর্শনের দিন ভক্তদের জানানো হবে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। এর জেরে আজ থেকেই শুনশান গোটা কামারপুর মঠ ও মিশন চত্বর।

প্রসঙ্গত, তৃতীয় ঢেউয়ের দাপটে বন্ধ করা হয়েছে বেলুড় মঠ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীঘাট  মন্দির কর্তৃপক্ষও সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে। যদিও মন্দির বন্ধ নেই। তবে গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...