Saturday, April 4, 2026

Colombia: স্বেচ্ছামৃত্যু! হাসতে হাসতে পরিবারকে বিদায় দিলেন ভিক্টর

Date:

Share post:

বয়স ৬০। বয়সের ভারে নুব্ঝ। তার ওপর দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। কৃত্রিমভাবে শ্বাস নিতে হত তাঁকে, হুইলচেয়ার ছাড়া হাঁটতে-চলতে পারতেন না।কার্যত চিকিৎসকদের এবং পরিবারের সদস্যদের সাহায্যেই জীবনযাপন করছিলেন। কিন্তু এই পরাধীন জীবন রাখতে চাননি কলম্বিয়ার বাসিন্দা ভিক্টর এসকোবার। অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। বেছে নেন স্বেচ্ছামৃত্যুকে। কঠোর হলেও আদালতের অনুমতিতেই হাসতে হাসতে প্রাণ দেন নিজের । চিরবিদায় জানান পরিবারকে।

আরও পড়ুন:Pakistani Boat: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ পাক নৌকার, আটক ১০

স্বেচ্ছামৃত্যু! শুনলেই হয়তো শিহরণ জাগে। কিন্তু এই স্বেচ্ছামৃত্যু বরণ করে দৃষ্টান্ত তৈরি করেন ভিক্টর। মৃত্যু মেনে নেওয়া কঠিন। কিন্তু ভিক্টর চাননি ‘দয়ার জীবন’। তাই হাসতে হাসতে বিদায় জানিয়েছেন পরিবারকে। মৃত্যুর আগে পর্যন্ত তার চোখেমুখে স্নিগ্ধতার ছাপ ছিল। তার আগে নিজের সংক্ষিপ্ত বক্তব্যের একটি ভিডিও রেকর্ড করেন তিনি।যা ব্রাজিলের সংবাদমাধ্যমগুলিকে পাঠিয়ে দেন তিনি। ওই ভিডিওতে ক্যাথলিক ভিক্টরকে বলতে শোনা যায়, “একটু একটু করে সকলেরই একদিন ফেরার সময় আসবে। অতএব, আমি আজ বিদায় বলব না, বরং বলব, আবার দেখা হবে! তিলে তিলে আমরা সকলেই তো ঈশ্বরে সমাপ্ত হব একদিন।”

ভিক্টরের আইনজীবী টুইট করে জানান, কলম্বিয়া ক্যালি শহরে চিকিৎসকদের উপস্থিতিতেই স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন ভিক্টর এসকোবার। অন্তিম ভিডিও ফুটেজে দেখা যায়, আত্মীয়দের মাঝখানে হাসিমুখে ভিক্টর। তাঁর মধ্যে কোনওরকম অস্থিরতা দেখা যায়নি। এরপরেই তাঁকে উপস্থিত চিকিৎসক প্রাণঘাতী ইঞ্জেকশন দেন।

কলম্বিয়াই প্রথম দেশ, যারা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল। সাধারণত আত্মহত্যার তীব্র বিরোধী ক্যাথলিক চার্চগুলি। বস্তুত প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে গেল ভিক্টরের এসকোবরের শেষইচ্ছে বা ইচ্ছেমৃত্যু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...