Thursday, June 25, 2026

লক্ষ্য “ফিট” শিলিগুড়ি, ক্ষমতায় এলে পাড়ায় পাড়ায় মহিলাদের জন্য জিম দেবে বামেরা

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমের ভোট (Siliguri Municipal Election)। শিলিগুড়িতে এবার মূলত হাড্ডাহাড্ডি চতুর্মুখী লড়াই। যদিও কংগ্রেসকে (Congress) ময়দানে সেভাবে দেখা না গেলে প্রাক্তন মেয়র (Ex Mayor) অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) ফের মুখ করে পুরসভা নির্বাচন জমিয়ে দিয়েছে CPIM তথা বামেরা (Leftfront)। করোনা (Corona) আবহের মধ্যেই নির্বাচন কমিশনের (EC) গাইডলাইন মেনে সব দলই শুরু করে দিয়েছে প্রচার। এবার চমকে ভরা নির্বাচনী ইশতেহার (Manifesto) প্রকাশ করল বামেরা। যার পোশাকি নাম ”শিলিগুড়ি লড়ছে, বামেরাই ফিরছে”।

আরও পড়ুন: Booster Dose:তৃতীয় ঢেউয়ের মাঝেই আজ থেকে দেশজুড়ে শুরু হল বুস্টার ডোজ

বামেদের ইশতেহার পুর পরিষেবা নিয়ে শহরের, রাস্তাঘাট, আলো, পানীয় জল, নিকাশির উন্নতি, নারী সুরক্ষার প্রতিশ্রুতি যেমন দেওয়া হয়েছে, তেমনই কেন্দ্রের ”ফিট ইন্ডিয়া মুভমেন্টের” মতোই ”ফিট শিলিগুড়ি” প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি পুরভোট বামেদের দখলে মহিলাদের জন্য পাড়ায়-পাড়ায়, ক্লাবে-ক্লাবে জিম ইন্সট্রুমেন্ট দেওয়া হবে। যাতে শিলিগুড়ির মহিলারা শরীর চর্চার মাধ্যমে শারীরিক ভাবে ফিট থাকে।

এক নজরে বামেদের ইশতেহারে আর যা যা প্রতিশ্রুতি দেওয়া হলো–

স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনে প্রতি ওয়ার্ডে জনস্বাস্থ্য কেন্দ্র চালু

মাতৃসদনের সামগ্রিক উন্নতি

ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রকল্প কার্যকর

প্রতিশ্রুত পানীয় জল সরবরাহ

যানজট সমস্যা দূরীকরণ

মহানন্দা নদী সংস্কার

শিক্ষার উন্নতি

কর্মসংস্থান বৃদ্ধি

বাস্তুহীনদের পাট্টা বিলি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...