Tuesday, June 9, 2026

বৃহস্পতিবার রাজ্য ও কমিশনের রিপোর্ট পাওয়ার পর পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ভোট (Corporation Vote 2022) করানো কতটা যুক্তিসম্মত তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার শুনানিতে আজ মঙ্গলবার আদালত রাজ্য এবং নির্বাচন কমিশনকে আগামী ১৩ জানুয়ারি ভোট করানো সংক্রান্ত বিষয়টি খোলসা করার নির্দেশ দিয়েছে।

কোন পথে ২২ জানুয়ারির পুরভোট (Municipal Election 2022) স্পষ্ট হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার। কারণ, ওইদিনই হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে করোনা (Covid Situation Bengal) পরিস্থিতিতে কী ভাবে ভোট (Corporation Election) করানোর ভাবনা চিন্তা রয়েছে। রাজ্যের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানাতে হবে ওইদিন।

আরও পড়ুন- Ipl: আইপিএলে নতুন স্পনসর, জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

ওইদিন রাজ্য সরকারকে জানাতে হবে, যে যে পুর এলাকায় ভোট হচ্ছে সেখানকার সামগ্রিক পরিস্থিতি কেমন। মানে, সংশ্লিষ্ট পুর এলাকার কোথায় কোথায় কত মানুষ করোনা আক্রান্ত, কনটেনমেণ্ট জোন আছে কি না, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সব কিছুই জানাতে হবে আদালতকে।  এরই পাশাপাশি, নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে, সুষ্ঠু ভাবে ভোট করাতে হলে যে পরিমাণ কর্মী লাগে তা পর্যাপ্ত-সুস্থ অবস্থায় আছে কি না। কমিশনের কত জন কর্মী করোনা আক্রান্ত বা সুস্থ তাও জানাতে হবে কমিশনকে। করোনামুক্ত কর্মীদের সংখ্যা আদালতকে জানাতে হবে কমিশনকে। জানাতে হবে কত জন কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

পুলিশ এবং ভোট কর্মীদের অনেকেই সম্প্রতি অতীতে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে সুস্থ হয়েছেন। অনেকে এখনও করোনার সঙ্গে এখনও লড়ে চলেছেন। এই পরিস্থিতিতে ভোট করানো যুক্তিসম্মত কি না বা ভোট পিছিয়ে দেওয়া উচিৎ কি না তা নিয়েও এদিন আলোচনা হয়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...