Tuesday, June 23, 2026

Shirshendu Mukhopadhyay: করোনা আক্রান্ত বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু, রয়েছেন হোম আইসোলেশনে

Date:

Share post:

কোভিড (Covid) পজিটিভ বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। ২ জানুয়ারি, মালদহ বইমেলার উদ্বোধনে যান তিনি। কিন্তু সেটি স্থগিত হয়ে যাওয়ায় কলকাতা ফিরে আসেন। কিন্তু তারপর থেকেই করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা করান শীর্ষেন্দু। মঙ্গলবার, রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিজেই জানিয়েছেন খ্যাতনামা সাহিত্যিক। আপাতত হোম আইসোলেশনে (Home Isolation) রয়েছেন তিনি।

ক্লান্তি, দুর্বলতার সঙ্গে তিনি স্বাদও পাচ্ছেন না বলে জানিয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক। শীর্ষেন্দু জানিয়েছেন, মালদহ থেকে বাড়ি ফিরেই সর্দি, কাশি, দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয় তাঁর। সন্দেহ হওয়ায় সোমবার, করোনা (Corona) পরীক্ষা করান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রিপোর্ট পজিটিভ আসে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। প্রিয় লেখকের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন পাঠককুল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...