Wednesday, June 24, 2026

Dankuni:কাজ আছে বলে বিধবা মহিলাকে নিয়ে উধাও স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী

Date:

Share post:

  • ‘কাজ আছে’ বলে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি স্বামী। ফোনে যোগাযোগ করতে পারেননি স্ত্রী। শেষমেশ থানায় দ্বারস্থ নন স্ত্রী। পুলিশ জানায়, পাড়ারই এক বিধবা মহিলাকে নিয়ে পালিয়েছেন তাঁর স্বামী। ঘটনাকে ঘিরে তোলপাড় ডানকুনির রঘুনাথপুর এলাকা।

আরও পড়ুন:গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, চিকিৎসার জন্য ‘এয়ারলিফ্ট’ করে আনা হলো দু’জনকে

রঘুনাথপুর দক্ষিণ পাড়ার গৃহবধূ সুতিথি মণ্ডলের অভিযোগ, গত ৫ জানুয়ারি সকালে, বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর স্বামী শুভ মণ্ডল। সঙ্গে নিয়ে যান সমস্ত নথিপত্র। কিন্তু বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন বাড়ির সকলেই। পরে তিনি জানতে পারেন, স্বামী শুভ এলাকারই রিমা চৌধুরী নামে এক মহিলার সঙ্গে বাড়ি ছেড়েছেন। রিমার স্বামী গত হয়েছেন চার বছর আগে। তাঁর ১১ বছরের একটি ছেলেও আছে।

সুতিথির অভিযোগ, রিমার বাড়িতে গিয়ে কোর্ট পেপারে একটি লেখা পান তিনি। সুতিথির দাবি, তাতে লেখা ছিল, ছেলেকে শ্বশুর আর দেওরের কাছে রেখে শুভর সঙ্গে ঘর বাঁধতে তিনি বাড়ি ছাড়ছেন। শুভই তাঁর সব দায়িত্ব নেবেন। রিমার শ্বশুর বিন্ধেশ্বর চৌধুরী, দেওর ছোট্টু চৌধুরী-সহ রিমার আত্মীয়দের স্বাক্ষরও রয়েছে তাতে।
এদিকে একবছরের মেয়েকে নিয়ে দিশেহারা সুতিথি ।তাও তিনি চান, স্বামী ঘরে ফিরে আসুক। এহেন ঘটনায় হতবাক শুভর বাবা দেবেন মণ্ডলও। ডানকুনি থানায় অভিযোগ জানিয়েছেন তিনিও। ঘটনার তদন্তে নেমেছে ডানকুনি থানার পুলিশ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...