Friday, June 12, 2026

শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমে গোয়া সফরে অভিষেক

Date:

Share post:

৫ রাজ্যে নির্বাচনের(election) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে সৈকত রাজ্য গোয়াতে(Goa))। এহেন অবস্থায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার অর্থাৎ ১৭ জানুয়ারি গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল সূত্রের খবর, কোনওরকম প্রকাশ্য সভা বা প্রচার নয়, দলের সাংগঠনিক কাজেই এই গোয়া সফর অভিষেকের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিনের এই গোয়া সফরে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কাকে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এই সফরে। এই বৈঠকের পরেই গোয়া তৃণমূল ঠিক করবে তাদের প্রার্থী তালিকা। পাশাপাশি তৃণমূলের তরফে আরো জানা যাচ্ছে, গোয়ায় তৃণমূল তার জোটসঙ্গীকে মোট ৮টি আসন ছেড়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:Accident Followup: পাত্তা নেই বিজেপির, অভিষেকের নির্দেশে দুর্ঘটনাগ্রস্তদের পাশে যুবশক্তি

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর গোটা দেশে সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। আর সেই তালিকায় রয়েছে গোয়াও। গোয়াবাসীর উন্নয়নে ইতিমধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে তৃণমূল শিবিরের তরফে। দফায় দফায় গোয়া সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও করোনা পরিস্থিতির কারণে গত ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়। এবার অবশ্য করোনা পরিস্থিতিতেকে গুরুত্ব দিয়ে কোনরকম সভা মিছিল ছাড়াই দলের শেষ মুহূর্তের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে সৈকত রাজ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...